| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তামিলনাড়ুর ‘থালাইভা’র আধ্যাত্মিক উপলব্ধি

  • আপডেট টাইম: 14-05-2026 ইং
  • 1211 বার পঠিত
তামিলনাড়ুর ‘থালাইভা’র আধ্যাত্মিক উপলব্ধি

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার ৭৪ বছর বয়সী রজনীকান্তের জনপ্রিয়তা ভাটা পড়েনি মোটেও। তামিলনাড়ুর দর্শকদের কাছে তিনি ‘থালাইভা’, আবার অনেকের কাছে দেবতুল্যও। ভক্তরা এখনও প্রেক্ষাগৃহে ভিড় জমান তার সিনেমা মুক্তি পেলে। 

তারকাখ্যাতি ও জনপ্রিয়তা নিয়ে জীবনের এক অভিজ্ঞতা তাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছিল। সেই অভিজ্ঞতার কথা শেয়ার করে এই অভিনেতা নিজের জীবনের একটি স্মরণীয় ঘটনার কথা তুলে ধরে বলেন,বেঙ্গালুরুতে আধ্যাত্মিক গুরু রবিশংকরের ‘আর্ট অব লিভিং ফাউন্ডেশন’র ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে আশ্রমে প্রথমবার যাওয়ার সময় তিনি ভেবেছিলেন, অন্য জায়গার মতো সেখানেও সবাই তাকে চিনতে পারবে। কিন্তু বাস্তবে ঘটেছিল সম্পূর্ণ ভিন্ন ঘটনা।

আরও পড়ুন- 

গুজব ভাসছে বলিউডে

তার ভাষায়, ‘আমি দেখলাম সেখানে কেউ আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। আশ্রমে তামিলনাড়ুর অনেক মানুষ ছিলেন। কিন্তু সত্যি বলতে, একজন মানুষও আমাকে দেখছিল না।’এই আধ্যাত্মিকতার শক্তির অভিজ্ঞতা তাকে নতুন উপলব্ধি দান করে জানিয়ে অভিনেতা বলেন, ‘সেই সময় আমি বুঝেছিলাম আধ্যাত্মিকতার শক্তি কতটা গভীর। সত্যিকারের স্টারডম আসলে কী, সেটাও উপলব্ধি করেছিলাম।'

এফ এ/আয়না


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪