| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৫

  • আপডেট টাইম: 08-12-2025 ইং
  • 208446 বার পঠিত
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে একদিনে দুজনের মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হন তারা। আর এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৫ জন।

সোমবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগে ৫৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৫ জন, খুলনা বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৬ হাজার ২৩২ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৯৮ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ২৮৪ জন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪