| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১২৬, মৃত্যু নেই

  • আপডেট টাইম: 23-12-2025 ইং
  • 190553 বার পঠিত
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১২৬, মৃত্যু নেই

এডিস মশাবাহিত  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে সারাদেশে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ সময় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৬ জন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ২০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ২৫ জন এবং সিলেট বিভাগে দুইজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত একদিনে সারাদেশে ১৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৪৮ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪১২ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২ হাজার ৮২ জন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪