| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীর প্রধান তিন হাসপাতালে দালালদের মূলোৎপাটনে র‍্যাবের অভিযান

  • আপডেট টাইম: 08-03-2026 ইং
  • 115751 বার পঠিত
রাজধানীর প্রধান তিন হাসপাতালে দালালদের মূলোৎপাটনে র‍্যাবের অভিযান

রাজধানীর প্রধান তিন হাসপাতাল ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর/পঙ্গু হাসপাতাল), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দালালচক্র নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করেছে র‍্যাব। ডজনেরও বেশি দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দালালচক্রটি দীর্ঘদিন ধরে দূর-দূরান্ত থেকে আসা অসহায় রোগী ও তাদের স্বজনদের ভুল বুঝিয়ে প্রতারণা করে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগীদের বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত এবং বিভিন্ন পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায় করত বলে জানায় র‍্যাব-২ এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার।  হাসপাতালগুলোতে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং চিকিৎসা সেবা নির্বিঘ্ন করতে র‍্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালগুলোতে দালাল নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করায় এ লক্ষ্যে দালালমুক্ত হাসপাতাল নিশ্চিত করতে সাত দফা কর্মসূচি ঘোষণা বাস্তবায়নে এই দালালদের মূলোৎপাটন করতে বিশেষ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আশ্বাস দিয়ে বলেছেন, যদি হাসপাতালের কোনো কর্মচারী এই দালালচক্রের সঙ্গে জড়িত থাকে, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪