নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর পাপারাজ্জিদের ‘জুম’ করার প্রবণতা নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন। অভিনেতা-অভিনেত্রীদের পেছন থেকে জুম করে ছবি তোলার এই স্বভাব একেবারেই ভালো না জানিয়ে কারিশমা কাপুর কড়া ভাষায় বলেন, ‘বেশি জুম করবেন না।’
কারিশমা একটি শুটিং সেটে পৌঁছালে অভ্যাসবশত ক্যামেরাম্যানরা তাকে ঘিরে ধরলে হাসিমুখে পোজ দেন অভিনেত্রী। কিন্তু বিপত্তি ঘটে যখন তিনি পোজ দেওয়ার জায়গা থেকে সরে যাচ্ছিলেন। তিনি লক্ষ্য করেন,কয়েকজন ক্যামেরাম্যান তাকে পিছন থেকে জুম করে ছবি তোলার চেষ্টা করছেন। কারিশমা তাৎক্ষণিক ঘুরে দাঁড়িয়ে কড়া ভাষায় তাদের থামতে বলেন।
আরও পড়ুন-
অভিনেত্রীর এই সাহসী অবস্থানকে নেটিজেনদের বড় একটি অংশ সাধুবাদ জানিয়ে মন্তব্য করেছেন এটা সত্যিই অসম্মানজনক। শিল্পীরা প্রতিবাদ শুরু করলে পাপারাজ্জিরাও এসব বন্ধ করতে বাধ্য হবে।
এফএ/আয়না