| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সঞ্জয় দত্তের ‘আখরি সওয়াল’ ঘিরে বিতর্ক

  • আপডেট টাইম: 02-05-2026 ইং
  • 18436 বার পঠিত
সঞ্জয় দত্তের ‘আখরি সওয়াল’ ঘিরে বিতর্ক

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত আবারও বিতর্কে। তার অভিনীত ছবি আখরি সওয়াল ট্রেলারই থেমে গেল। সঞ্জয় দত্তের ছবিকে ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র কয়েকদিন আগে অনিশ্চয়তায় পড়েছে পুরো প্রজেক্ট ছবিটির ট্রেলার সেন্সর বোর্ডের অনুমোদন না পাওয়ায়।

 নির্মাতারা ট্রেলারটি ইতোমধ্যে দুইবার সংশোধন করে পুনরায় জমা দিলেও সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) এখনো ছাড়পত্র দেয়নি। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ট্রেলার মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত ট্রেলার আটকে যাওয়ায় ছবিটির মুক্তি নিয়েও তৈরি হয়েছে সংশয়।

 আরও পড়ুন-

পর্দায় ফ্যাশন ক্লাসিক ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’

সাধারণত ট্রেলার ছাড়পত্র কয়েক কার্যদিবসের মধ্যেই পাওয়া গেলেও এই ক্ষেত্রে দীর্ঘ বিলম্ব হওয়ায় আগামী মে ছবিটি মুক্তির কথা থাকলেও  নির্মাতারা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাননি। পরিচালক অভিজিৎ মোহন ওয়ারং নির্মিত এই সিনেমায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এর শতবর্ষের ইতিহাস এবং বাবরি মসজিদ ধ্বংস-এর মতো সংবেদনশীল রাজনৈতিক ঘটনাও উঠে আসা সেন্সর বোর্ডের সতর্কতার মূল কারণ হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

 আখরি সওয়ালছবিটিতে সঞ্জয় দত্ত ছাড়াও অভিনয় করেছেন নামাশি চক্রবর্তী, নীতু চন্দ্র, ত্রিধা চৌধুরী, মৃণাল কুলকার্নি সমীরা রেড্ডিসহ আরও অনেকে।

 

 এফ /আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪