‘স্পাইডারম্যান’ খ্যাত তারকা হলিউড অভিনেতা টম হল্যান্ড মদ্যপান ছেড়ে দেওয়ায় এখন জীবনের সেরা সময় পার করছেন। তার পেশাগত জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছিল মদ। এটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নতুন উচ্চতায় নিয়ে গেছে তার ক্যারিয়ারকে।
টম হল্যান্ড ২০২২ সালের জানুয়ারিতে ‘ড্রাই জানুয়ারি’ ক্যাম্পেইনে অংশ নিয়ে সাময়িকভাবে মদ্যপান বন্ধ করলে তখনই তার উপলব্ধি হয়, মদ্যপান তার জন্য আসক্তিতে রূপ নিয়েছিল। তারকা হিসেবে খ্যাতির যে চাপ থাকে, মদ্যপান সেই চাপ বা চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে দিচ্ছিল। মদ্যপান ছেড়ে দেওয়ার পর থেকে তিনি এখন নিজের মাঝে অনেক বেশি আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন।
আরও পড়ুন-
অভিনেতা টোম হল্যান্ড ২০২৪ সালে ‘বেরো’ নামে নিজের একটি অ্যালকোহলমুক্ত বিয়ার ব্র্যান্ড বাজারে এনেছেন। তার এই পরিবর্তন এখন বন্ধুদের মাঝেও প্রভাব ফেলছে। নিজের ওপর নিয়ন্ত্রণ রেখে চ্যালেঞ্জ নিয়ে মদ্যপান থেকে দূরে থেকে নিজেকে জীবনের সবচেয়ে সুখী মানুষ হিসেবে আবিষ্কার করেন তিনি।
টম হল্যান্ড ও জেন্ডায়া জুটিকে আগামী মাসে আবারও বড় পর্দায় দেখা যাবে মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’-তে।
এফ এ/আয়না