| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রণবীর সিং এর মিনারেল বিলাসিতা

  • আপডেট টাইম: 03-05-2026 ইং
  • 16807 বার পঠিত
রণবীর সিং এর মিনারেল বিলাসিতা

বিনোদন অঙ্গনে আউটডোর শুটিংয়ে বলিউড তারকাদের নানা বিলাসিতা আর অদ্ভুত আব্দারের কথা সবারই জানা তবে সম্প্রতি সামনে এসেছে এক চমকপ্রদ তথ্য। অভিনেতা রণবীর সিং নাকি সাধারণ পানির বদলে মিনারেল ওয়াটার বা বোতলজাত পানি দিয়ে গোসল করেন।

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ঋদ্ধিমা সামন্তের ভিডিওতে উল্লেখ করেছেন কোনো কোনো অভিনেতা সুপেয় পানি কিংবা মিনারেল ওয়াটার দিয়ে গোসল করার শর্তও জুড়ে দেন প্রযোজকদের । ভিডিওর নিচে ওরহান আত্রামানি ওরফে ওরি মন্তব্য করেন, 'গোপন কথা যেন প্রকাশ না করা হয়, তাই তোমাদের সঙ্গে চুক্তি করেছিলাম। এবার আমার আইনজীবীরা তোমাদের সঙ্গে কথা বলবে।' ওরির এই মন্তব্যে বিনোদন জগতে হাস্যরস সৃষ্টি হলেও এক নেটিজেনের মন্তব্যে আলোচনার মোড় ঘুরে যায়। 

আরও পড়ুন-

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ বলবে নারীর মর্যাদা ও সম্মানের কথা

ভিডিওর কমেন্ট বক্সে এ নেটিজেনে সরাসরি রণবীর সিংয়ের নাম উল্লেখ করে বলেন,‘গুন্ডে’ সিনেমার কস্টিউম বিভাগে তিনি কাজ করার সময় ভোর ৬টায় রণবীরের সহকারি বড় বড় মিনারেল ওয়াটারের বোতল তার ভ্যানিটি ভ্যানে নিয়ে যেতে এবং অভিনেতা ওই পানি দিয়েই গোসল সারতেন।


এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪