দত্তক কন্যা প্রিয়মকে নিয়ে ঢালিউড অভিনেত্রী পরীমণি মেয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত ছোট পরিসরের উদ্যাপনের মুহূর্তগুলোর ছবি ও আবেগঘন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লেখেন, ‘আমার মা। আমার ছোট্ট রঙ্গিন প্রজাপতি। আমার বাচ্চা, আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল।’
প্রিয়মকে নিয়ে জন্মদিনে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, নীল ও সাদা বেলুন দিয়ে সাজানো একটি ব্যাকড্রপের সামনে থিম কেক সহ মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন পরী। পরীমণির ভক্ত-অনুরাগীরা প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রশংসা করেন পরীর মাতৃত্বকে ।
এফ এ/আয়না