দেশের অর্থনীতি বিগত সরকারের অনিয়ম, দুর্নীতি ও ঋণের বোঝার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা পুনর্গঠনে অন্তত দুই বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১৩ মে) রাজধানীর উত্তরায় একটি ইসলামি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের দুর্নীতি ও অতিরিক্ত ঋণের কারণে বর্তমান প্রশাসনকে প্রতিবছর প্রায় ৫ বিলিয়ন ডলার করে কিস্তি পরিশোধ করতে হচ্ছে। এই পরিস্থিতিকে “সংকটময়” উল্লেখ করে তিনি বলেন, দেশের স্থিতিশীলতা, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও অভিযোগ করেন, বিগত সরকার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ধর্মকে ব্যবহার করে সমাজে বিভাজন সৃষ্টি করেছিল। একই সঙ্গে অতীতে মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে সন্দেহের চোখে দেখা হতো বলেও মন্তব্য করেন তিনি।
দেশের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, কোনো অপশক্তিকে দেশের পরিবেশ নষ্ট করার সুযোগ দেয়া যাবে না।
হাফিজ/ আয়না নিউজ