| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের মানুষের চাহিদা পূরণে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী হাবিব

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 773 বার পঠিত
দেশের মানুষের চাহিদা পূরণে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী হাবিব

জনগণের ভোটে নির্বাচিত সরকার অগ্রাধিকার ভিত্তিতে দেশের মানুষের চাহিদা পূরণে কাজ করছে বলে জানিয়েছেন, সড়ক পরিবহন, সেতু ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

বুধবার (১৩ মে) দুপুরে নেত্রকোনার পূর্বধলা এলাকায় জারিয়া-ঝানঝাই রেল স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত প্রস্তাবিত রেলপথ নির্মাণ পরিকল্পনার রুট পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের দীর্ঘদিনের চাহিদা অনুযায়ী কাজ করছেন। যে প্রকল্পগুলো জনগণের বহুদিনের দাবি, সেগুলো বাস্তবায়নের মাধ্যমে মানুষের ভাগ্যোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। বিশেষ করে অবহেলিত অঞ্চলের উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।

পরিদর্শনকালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য কায়সার কামাল, রেলপথ মন্ত্রণালয়ের সচিবসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪