| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত করবে পিবিআই

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 792 বার পঠিত
চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত করবে পিবিআই

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনার তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)।

বুধবার (১৩ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এ আদেশ দেন।

মামলাটি দায়ের করেছিলেন নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ভাই। ঘটনার সময় চট্টগ্রাম আদালত এলাকায় সংঘটিত সহিংসতা, ভাঙচুর এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে  হত্যার ঘটনায় পৃথক একাধিক মামলা হয়।

আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তদন্ত চললেও উল্লেখযোগ্য অগ্রগতি না থাকায় এবং তদন্ত কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে বাদীপক্ষ তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন জানায়। মঙ্গলবার শুনানিতে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে বিষয়টি বিবেচনা করে আদালত আবেদন মঞ্জুর করেন।

শুনানিকালে বিদায়ী তদন্ত কর্মকর্তা ডিবি উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোস্তফা কামাল আদালতে উপস্থিত ছিলেন। মামলার অগ্রগতি সম্পর্কে আদালতের প্রশ্নে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে জানা গেছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, মামলায় শতাধিক এজাহারভুক্ত এবং ৪০০ থেকে ৫০০ অজ্ঞাত আসামি থাকলেও এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় আদালত নতুন সংস্থাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের পর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে তার জামিন নামঞ্জুর করা হয়। ওই আদেশকে কেন্দ্র করে আদালত এলাকায় উত্তেজনা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪