নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাসীন দলের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ মোট ১২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার (১৩ মে) ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১০ জুন দিন ধার্য করা হয়েছে।
প্রসিকিউশন পক্ষ জানায়, মামলায় ১৯ জুলাই শিক্ষার্থী পারভেজ, ছয় বছরের শিশু রিয়াসহ মোট ছয়জনকে হত্যাসহ তিনটি পৃথক অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণে ১৮টি ভিডিও ক্লিপ, অডিও রেকর্ডিং, প্রায় ৩০০ পৃষ্ঠার দালিলিক নথি এবং ৬১ জন প্রত্যক্ষ সাক্ষীর তালিকা আদালতে উপস্থাপন করা হয়েছে।
রাষ্ট্রপক্ষ জানায়, চলতি বছরের ১৯ জানুয়ারি এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
এদিকে একই দিনে চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৪ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। অন্যদিকে পলাতক আসামি সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ১৭ জনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
হাফিজ/ আয়না নিউজ